আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাঞ্চনপুর এলাকায় সোমবার বিকেলে কালিয়াকৈর টু ফুলবাড়ীয়া সড়কে সিএনজির সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়।

অজ্ঞাত যুবকের বয়স ধারণা করা হচ্ছে (২৬) তবে পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন।

কালিয়াকৈর থানার এসআই মাহবুব হোসাইন জানান, ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ