আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের নিশ্চিন্তপুর এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আতিকুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত আতিকুর রহমান জামালপুর জেলার নান্দাইল থানার হামিদপুর এলাকার আনিসুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুরের নিশ্চিন্তপুর এলাকায় মঙ্গলবার সকালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আতিকুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। পরে খবর পেয়ে সালনা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।

সালনা হাইওয়ে থানার (ওসি) ফিরোজ হোসেন জানান, সকালে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ