আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে শিশু মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শিশু মেলা উপলক্ষে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (পঞ্চম পর্যায়) প্রথম সংশোধন শীর্ষক প্রকল্পের অধীনে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, সাংস্কৃতিক চলচ্চিত্র প্রদর্শনী বিষয়ক ও র‍্যালিসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান।

আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম সাইফুর রহমান, জেলা তথ্য অফিসার জালাল আহম্মেদ, কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন,

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার ও প্রমুখ। পরে অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ সবাই শিশুমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ