আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শালমারা এলাকার কবির হোসেনের স্ত্রী রানী আক্তার (২২)। সে পূর্ব চান্দরা এলাকায় মজনু মিয়ার বাসার ভাড়াটিয়া।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দনা এলাকার মজনু মিয়ার বাসায় ভাড়া থাকতেন রানী আক্তার ও স্বামী কবির হোসেন। কয়েকদিন যাবত তার স্বামীর সাথে ঝগড়া হওয়ায় স্বামী কবির হোসেনের সাথে অভিমান করে বৃহস্পতিবার সকালে ঘরের জানালার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রানী আক্তার। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ