আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে ভুল চিকিৎসায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় রবিবার সন্ধ্যায় তানহা হেলথ কেয়ার হাসপাতালে ভুল চিকিৎসায় চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রী আরিফা আক্তার নিহতের অভিযোগ উঠেছে।

নিহত হলেন, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পাটোয়ারী পাড়া এলাকার আশরাফুল ইসলামের মেয়ে আরিফা আক্তার (১৩)। সে উপজেলার সিনাবহ খন্দকার পাড়া নওশের আলীর বাসার ভাড়াটিয়া। সে সিনাবহ খন্দকার পাড়া মডেল স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী ।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে আরিফার মাথা ও পেট ব্যাথা হলে তাকে কালিয়াকৈর উপজেলার তানহা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরে তাকে ব্যাথা নাশক ইনজেকশন দেওয়া হয়।

পরে রোগি কিছুটা সুস্থ হলে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে রবিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে একই সমস্যা নিয়ে আবারও ওই হাসপাতালে ভর্তি করা হয় পরে আগের দিনের মতই তাকে এন্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়।

ইনজেকশন দেওয়ার পরে রোগীর অবস্থা আরও খারাপ হয় এক পর্যায়ে রোগীর মৃত্যু হয় বলে দাবি ওই পরিবারের লোকজনের। এ সময় পরিবারের লোকজন কান্নাকাটিতে ভেঙে পড়লে আশেপাশের লোকজন এগিয়ে এসে হাসপাতালের সামনে জড়ো হয়। একপর্যায়ে হাসপাতালের কর্তৃপক্ষ তাদেরকে কৌশলে সরিয়ে দেন।

তানহা হেলথ কেয়ার হাসপাতালের ম্যানেজার মোস্তফা হোসেন জানান রোগীটা দুর্বল অবস্থায় ভর্তি করা হয়েছিল সাথে সাথে বিভিন্ন ঔষধ দিয়ে স্যালাইন করা হয় ।

একপর্যায়ে রোগীটি আরো বেশি অসুস্থ হলে অন্যত্র হাসপাতালে রেফার্ড করা হয়।

মৌচাক পুলিশ ফাঁড়ির এস আই আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ