আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। রবিবার সকালে কালিয়াকৈর পৌরসভার কালামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন উপজেলার কালামপুর এলাকার রবী শীলের ছেলে গোপাল শীল (৫৮)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কালামপুর এলাকায় পরিবারের সাথে অভিমান করে শনিবার (১৫ জানুয়ারী) রাতের কোনও এক সময় ঘরের আড়ার সাথে মাফলার দিয়ে গলায় ফাঁস দিয়ে গোপাল শীল আত্মহত্যা করেন।

রবিবার সকালে পরিবারের লোকজন ঘরের দরজা বন্ধ থাকায় উঁকি দিয়ে দেখে তার লাশ ঝুলে আছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এই ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ