মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামাল হোসেন,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, কালিয়াকৈর থানার (ওসি) অপারেশন মনিরুজ্জামান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারা।