আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

কাউখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে ১৫ শিক্ষার্থী আহত

মতিউর রহমান, পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে করোনা টিকা নিতে গিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৫ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়েছে।

এ হামলায় গুরুতর আহত ৪ জনকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে টিকা নিয়ে বাড়ি ফেরার পথে শহরের স্টিমারঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ হামলায় জড়িত দুই জনকে আটক করেছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের সরকারি বালক মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা প্রদানের কার্যক্রম চলছিলো।

সেখানে উপজেলার হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা নিতে যায়। এসময় তুচ্ছ ঘটনা নিয়ে সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়।

ঘটনার জের ধরে বাড়ি ফেরার পথে শহরের স্টিমারঘাট এলাকায় হামলার ঘটনা ঘটে। এতে ১৫ শিক্ষার্থী আহত হয়।

এদের মধ্যে নবম শ্রেণির ছাত্র মো. সিয়াম হোসেন, এসএসসি পরীক্ষার্থী সাকিল আহম্মেদ, দশম শ্রেণির ছাত্র শিবলী হাওলাদার ও নবম শ্রেণির ছাত্র সিফাত হোসেন গুরুতর আহত হয়।

তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. বনি আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত দুইজনকে পুলিশ আটক করেছে। বাকি অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ