আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

করোনার ভ্যাকসিন নিতে বাঁধা দিয়ে মারধর করলেন মেম্বার

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারের আশুলিয়ায় করোনার ভ্যাকসিন নিতে বাঁধা দিয়ে টিকা কেন্দ্র থেকে টিকা গ্রহীতাকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বর্তমান মেম্বর জাকির মন্ডলের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভুক্তভোগী হামিদ মন্ডল। এর আগে দুপুরে আশুলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নবজাগরণ কিন্ডারগার্ডেন স্কুল সংলগ্ন দুর্গাপুর কমিউনিটি ক্লিনিকে মেম্বার প্রার্থী হামিদ মন্ডল তার বাবা মাকে টিকা কেন্দ্রে নিয়ে গেলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হামিদ মন্ডল অভিযোগ করে বলেন, আমি আমার বাবা মা ও স্ত্রী নিয়ে ওই এলাকায় ভ্যাকসিন নিতে যাই। এসময় ঘটনাস্থলে বর্তমান মেম্বার জাকির মন্ডল আমাকে দেখে তেড়ে আসেন এবং বলেন, এই তোর এখানে কি? এখান থেকে বের হয়ে যা।

এ কথা বলেই আমাকে থাপ্পড় মারেন। শেষ পর্যন্ত কৌশলে টিকা নিয়ে চলে আসি। নামাজের সময় হওয়ায় আমি তেমন কিছু না বলে নামাজে চলে যাই। স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা না হলে আমি থানায় অভিযোগ দায়ের করবো।

আমি আমার পরিবার ও আত্মীয় স্বজনের সাথে আলোচনা বলছি। আলোচনা শেষে সিদ্ধান্ত নেবো। কি কারনে এমন টিকা নিতে বাঁধা দেওয়া হলো জানতে চাইলে তিনি বলেন, আমি ওই ওয়ার্ডের মেম্বর প্রার্থী হিসাবে পোস্টার ছাপিয়েছি এটাই আমার অপরাধ।

এ ব্যাপারে জাকির মন্ডল বলেন, ওই টিকা কেন্দ্রে হামিদ মন্ডল তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। তিনি এই টিকা কেন্দ্রে টিকার ব্যবস্থা করেছেন। তাই আমি তাকে সরিয়ে দিয়েছি। তিনি আমার বড় ভাই সমতুল্য, আমি কি তাকে মারতে পারি?

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ