আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

কক্সবাজারে অবৈধ কটেজ জোনে কউক’র উচ্ছেদ অভিযান

সাজন বড়ুয়া সাজু:

পর্য়টন শহর কক্সবাজারকে ঘিরে গড়ে উঠেছে শতশত বিভিন্ন মানের হোটেল,কটেজ রিসোর্ট। তবে সেখানে রয়েছে অনেক অবৈধ হোটেল মোটেল।

তবে আজ সেমবার সকালে সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন কটেজ জোনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান করা হয়েছে

সোমবার সকালে কউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সচিব মোঃ আবুল হাশেমের ভ্রাম্যমাণ আদালত এই উচ্ছেদ অভিযান শুরু করে। একাধিক স্কেবেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ রিসোর্টের একের পর এক পিলার। ভেঙে ফেলা হয়েছে অবৈধভাবে নির্মিত ভবনগুলো।

কউক সূত্রে থজানা যায়, ১৯৯৬ সালে সৈকত বহুমুখী সমবায় সমিতিকে ৭ দশমিক ৫ একর জমি বরাদ্দ দেয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। পরের বছর ১৯৯৭ সালে ওই বরাদ্দ বাতিল করে সৈকত বহুমুখী সমবায় সমিতিকে পাঁচ একর জমি বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সমিতি অবশিষ্ট ২ দশমিক ৫০ একর জমির জন্য উচ্চ আদালতে রিট করে।

২০১৬ সালে সমিতির পক্ষে রিভিউ পিটিশন দাখিল করা হলে সেটিও ২০১৯ সালে বাতিল করে ওই জমিতে নির্মিত স্থাপনা উচ্ছেদের আদেশ দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে এই অভিযানে নেমেছে কউকের ভ্রাম্যমাণ আদালত।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেয় কউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সচিব মোঃ আবুল হাশেম জানান পর্যটন নগরী কক্সবাজারের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে অনুমোদন বিহীন যে হোটেলগুলো রয়েছে সেগুলো গুড়িয়ে দেয়ার জন্য তাদের এই উচ্ছেদ অভিযান এবং কক্সবাজারে সাড়ে সাত একর জায়গা জুড়ে যে অবৈধ স্থাপনা তৈরী হয়েছে পর্যায়ক্রমে সবগুলো উচ্ছেদ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ