আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

কঁচা নদীতে অবৈধভাবে মাটি খননে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

 

মতিউর রহমান, পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের কঁচা নদীর উপর নির্মাণাধীন অষ্টম বাংলাদেশ – চীন মৈত্রী সেতু সংলগ্ন কাউখালী উপজেলার কঁচা নদীর তীরবর্তী বেকুটিয়া চর থেকে অবৈধভাবে মাটি খননের অভিযোগ আজ ২৬ অক্টোবর জেলার হুলারহাট বন্দর এলাকার আঃ করিমের ছেলে মোঃ সবুজ খানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ খালেদা খাতুন রেখা।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ)(গ)(চ) এবং ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ