নিজস্ব প্রতিবেদক :
এর আগে বেশ কয়েকটি সাধারণ সভা হয় । অতপর ২০১৮ সালের ৯ই সেপ্টেম্বর আত্মপ্রকাশ ঘটে । এরপর ২০১৯ সালের ১৯ মার্চ ২১ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন, আরে ভাই কিসের আত্মপ্রকাশ, কিসের কার্যনির্বাহী কমিটি, সেটা বলেন আগে। বলছি।
রাজধানী ঢাকায় থেকে নিজের এলাকার সব পেশার সিনিয়র জুনিয়র প্লার্টফর্ম দোহার নবাবগঞ্জ পেশাজীবী পরিষদ গঠন করা হয়।
আজ সেই প্রিয় সংগঠনের ব্যানারে সংগঠনের সেনাপতিদেরকে নিয়ে অনুষ্ঠিত হলো আসন্ন বড় পোগ্রামের প্রস্তুতি সভা ও ইফতার মাহফিল। আর এতে উপস্থিত ছিলেন দুই বাহিনীর দুই সেনা প্রধান।
একজন বিশিষ্ট ছড়াকার, অনুকাব্যকার সাইদুজ্জামান রওশন ভাই। আরেকজন দক্ষ সংগঠক ৭১টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ ভাই। তাদেরকে পেয়ে সংগঠনের সেনাপতিরা উজ্জীবিত হয়। তারা সংগঠনের ভিত্তি আরো সুদৃঢ় করতে সংকল্পবদ্ধ হয়।
অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা হয়। সংগঠনের সবাই কথা বলেন। একে অপরের সঙ্গে পরিচিত হন। এলাকার ভাইদেরকে পেয়ে সবাই চরম আনন্দঘন পরিবেশ কাটায়।
সাইদুজ্জামান রওশন ভাই তার বক্তৃতায় বলেন, সংগঠনকে বেগবান করতে নিউ ব্লাড লাগবে।
নিউ ব্লাড বলতে সংগঠনে নতুন নেতৃত্ব তৈরি হওয়ার ব্যবস্থা থাকতে হবে। গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন পরিচালিত হতে হবে।ছয় মাস মেয়াদি, ১বছর মেয়াদি পরিকল্পনা থাকতে হবে। তবেই একটি সংগঠন সবার সংগঠনে পরিনত হবে।
শাকিল আহমেদ বলেন, সংগঠনের মাধ্যমে এলাকার শিক্ষার্থী ও যুবকদের দক্ষ করে তুলতে হবে। আর এজন্য প্রয়োজন ট্রেনিং ইনস্টিটিউট। আমরা চাইলে সবার সহযোগিতায় এমন একটি ইনস্টিটিউট করতে পারি।
ঢাকার সঙ্গে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ট্রেন লাইনের দাবি তুলতে পারি। এজন্য স্টেট হোল্ডারদের কাছে আমাদের দাবি তুলতে পারি।
শনিবার সংগঠনের সভাপতি আনিসুর রহমানের খানের সভাপতিত্বে রাজধানীর কাওরানবাজারে একটি রেস্তোরাঁয় প্রস্তুতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ডা. হরগোবিন্দ সরকার অনুপ, এডভোকেট আব্দুল্লাহ আবু সাইদ, রাশিম মোল্লা,
খালিদ হোসেন সুমন, এডভোকেট শ্রেষ্ঠ আহমেদ রতন, এডভোকেট মিজানুর রহমান টিটু, সুপ্রিম কোর্টের সিনিয়র বেঞ্চ অফিসার ইব্রাহিম আলম ভূইয়া, ডা. মেজবাহ উদ্দিন, ব্যাংকার ইখতিয়ার খান পরাগ, বাংলাভিশনের সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির প্রমুখ।