আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

এনজিও বিষয়ক ওয়াবপোর্টালের শুভ উদ্বোধন হলো সাভারে

নিজস্ব প্রতিবেদক :

সাভার উপজেলায় এনজিও বিষয়ক ওয়েবপোর্টাল www.ngosavar.gov.bd এর শুভ উদ্বোধন হয়েছে। সোমবার (২৩ মে) দুপুরে সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠান সম্পন্ন হয়।

সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (গ্রেড-১, এনজিও বিষয়ক ব্যুরো) কে. এম. তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি কে. এম. তারিকুল ইসলাম এই ওয়েবপোর্টালটির মাধ্যমে সারাদেশে সাভার উপজেলা অনেক এগিয়ে গেলো এবং একটি মডেল হিসেবে অন্যদের জন্য অনুসরণীয় হয়ে রইলো বলে জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা কৃষি কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রমুখ সহ সাভারে কর্মরত বিভিন্ন এনজিওর কর্মকর্তাগণ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ