আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত নির্বাহী কমিটির সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব আরিফ হোসেন খোকনের সভাপতিত্বে ও

সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

এসময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন হান্নান, সহ-সভাপতি ইউনুস আলী, মো. আজিজুর রহমান (মাইটিভি), সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,

যুগ্ম সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, ধর্মীয় সম্পাদক মীর সোহেল মিয়া, সাংবাদিক ইলিয়াস চৌধুরীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ