আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

উন্নয়নের স্বার্থে শাহ্ আলম মন্ডলকে চেয়ারম্যান হিসেবে চায় এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলার ৪ নং সাপধরী ইউনিয়নের উন্নয়নের স্বার্থে শাহ্ আলম মন্ডলকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নবাসী।

ইউপি নির্বাচনের শেষ ধাপে
আগামী ১৫ জুনে ইসলামপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এতে সাপধরী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছে শাহ্ আলম মন্ডল। মনোনয়ন সংগ্রহের পর থেকেই তিনি ব্যাপক
প্রচার প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

সাপধরী ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, এলাকার উন্নয়নে ও কর্মীবান্ধব নেতা শাহ্ আলম মন্ডলের বিকল্প নেই। ২৫ বছর বয়স থেকেই তিনি এলাকার জন্য কাজ করছেন।

প্রতিটি গ্রামে রাস্তা নির্মাণসহ উন্নত ইউনিয়ন গড়তে সকল ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷ ধর্ম প্রতিমন্ত্রী ঘনিষ্ঠ হওয়ায় তার পক্ষেই এলাকার কাঙ্ক্ষিত
উন্নয়ন করা সম্ভব বলে সচেতন মানুষ মনে করে।

এলাকাবাসীর ধারণা শাহ্ আলম মন্ডল নির্বাচিত হলে এলাকা অনেক উন্নত হবে। গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো শাহ্ আলম মন্ডল বর্তমান ধর্ম প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের খুব ঘনিষ্ঠজন।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ৪নং সাপধরী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি এছাড়া আওয়ামী লীগের ইসলামপুর উপজেলা শাখার সদস্য।

এ ব্যাপারে শাহ্ আলম মন্ডল বলেন, আমি জনগণের সমর্থনেই আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছি। আমি আমার নেতাকর্মীসহ সকল শ্রেণী-পেশার মানুষের সাথে আলোচনা করে এলাকায় উন্নয়ন কাজ করে চলেছি। শীতে অসহায় মানুষকে নিজ অর্থয়ানে কম্বল, বন্যায় ত্রাণ দিয়ে মানুষের পাশে ছিলাম৷

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে সব শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে সাপধরী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করব ইনশা আল্লাহ।

আমি মানুষের দুঃসময়ে নিজের জীবন বাজি রেখে গরিব-দুঃখী মানুষের কাজ করে যাচ্ছি। করোনা মহামারীতে অসহায় পরিবারের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছি। দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা করে আসছি। আগামীতের করার সুযোগ চাই৷

প্রসঙ্গ, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে। ২৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ জুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ