আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকার দরকার- এমপি শাওন

মোঃ মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

সোমবার দুপুরে লালমোহন উপজেলা কালমা ইউনিয়ন ৫নং ওয়ার্ডে কাবিখা-কাবিটা প্রকল্পের আওতায় দুই কিলোমিটার কাচা রাস্তার কাজে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমপি শাওন আরো বলেন, উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বারবার দরকার।অতীতের সরকারের তুলনায় বর্তমান জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের ব্যাপক উন্নয়ন করে দেশ-বিদেশে সুনাম অর্জন করছেন।

করোনা মোকাবেলায়ও জয়ী হয়েছেন। এ সরকার উন্নয়ন করে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তখনই বিএনপি-জামাত স্বাধীনতা বিরোধিরা বিভিন্ন যড়যন্ত্র লিপ্ত রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন,লালমোহন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, সহ সভাপতি দিদারুল ইসলাম অরুণ,কালমা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেনসহ আরো অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ