গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি:
মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে উত্তর টাঙ্গাইল মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে) বেলা ১২ টায় কালিহাতী উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়।
ফাইনাল খেলা শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাব বনাম ঘাটাইল-কালিহাতী প্রেসক্লাব ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। পরে টসে জিতে মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাব ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
খেলা উদ্বোধন করেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সম্পাদক কাজী জাকেরুল মওলা, এলেঙ্গা পৌর মেয়র নূর এ আলম সিদ্দিকী, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা,
আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশনের এমডি মো. লোকমান হোসেন, সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ-আলম মোল্লা, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা প্রমুখ।
এ ফাইনাল খেলায় মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবকে ৮৪ রানে হারিয়ে ঘাটাইল-কালিহাতী প্রেসক্লাব জয়লাভ করেন।
প্রসঙ্গত, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে খেলায় এরআগে তিনটি প্রেসক্লাব খেলায় অংশ নেন। প্রেসক্লাবগুলো হলো- ভূঞাপুর-গোপালপুর প্রেসক্লাব, মধুুপুর-ধনবাড়ী প্রেসক্লাব, ঘাটাইল।