আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ম্যান ওয়েল ফেয়ারের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন কমিটি

মো. মুশফিক হাওলাদার, ভোলা প্রতিনিধি:

ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশন (IBWF) ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের কমিটি গঠন অনুষ্ঠিত।

সভাপতি :মাওলানা আবুল কাশেম , সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ।

(২৬ অক্টোবর) শনিবার সকালে ( IBWF) লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের উদ্যোগে লর্ডহার্ডিঞ্জ বাজার মসজিদে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের সভাপতি,বাংলাদেশ জামায়াতে ইসলামী লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের আমীর মাওলানা আব্দুল কাইয়ুম । লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সেক্রেটারী মাওলানা মোহাম্মদের দারসের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী এম এ হাসান, সেক্রেটারী মোঃ সোলাইমান জমাদার, অর্থ সম্পাদক মাওলানা নাজমুল আযম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা সভাপতি আবু সাঈদ,সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রটারী মাওলানা মোহাম্মদ ।

প্রোগ্রাম পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সেক্রেটারী মাওলানা মোহাম্মদ ।মেহমান বৃন্দের আলোচনার মাঝে বিশিষ্ট ব্যাবসায়ী মাওলানা আবুল কাশেমকে সভাপতি ও মাওলানা মোহাম্মদকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন সম্পন্ন করা হয়।

অনেক ব্যবসায়ীর উপস্থিতিতে কমিটি গঠনের কাজ সম্পন্ন হওয়ায় মেহমানগণ মহান আল্লাহ সুবহানাহু তা’আলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবগঠিত কমিটির সদস্যদের আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ