নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাইয়ে একটি ইটের স্তুপের পাশে অজ্ঞাত এক নারীর কাপরবিহীন খন্ডিত (শরীরের কোমর থেকে পা পর্যন্ত অংশ) পলিথিনে মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকা থেকে খন্ডিত নারীর মরদের অংশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বড় চন্দ্রাইল এলাকার ইটের স্তুপের পাশে খন্ডিত মানুুষর কিছু অংশ দেখতে পায় স্থানীরা। পরে পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক নারীর খন্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ ওয়াহিদ পারভেজ বলেন, অজ্ঞাত নারীর খন্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির শরীরের কোমর থেকে উপরের অংশ পাওয়া যায়নি। তাই মরদেহটি সনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।