আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

আ.লীগ নেতার বিরুদ্ধে বাড়ি দখলের চেষ্টা, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক :

সাভার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিমের নেতৃত্বে আসহায় এক পরিবারের বাড়ি ভাঙ্চুর করে দখলের চেষ্টার অভিযোগে ভজন কুমার আচার্য ওরফে বাবু (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ মার্চ) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।

এর আগে, সোমবার (১৪ মার্চ) সকালে পৌর এলাকার কাতলাপুর এলাকায় ঘরবাড়ি ভেঙে দেয় পৌর আওয়ামী লীগের নেতা আব্দুল হালিম। পরে দখলের চেষ্টার অভিযোগে তাকে প্রধান আসামী করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তোভোগী শেখ মাহাতাব।

গ্রেফতার আসামি হলো- সাভারের কাতলাপুর পালপাড়া গ্রামের মৃত হারাধন আচাৰ্য্য এর ছেলে ভজন কুমার আচার্য ওরফে বাবু (৩৫)।

বাকি আসামিরা হলো-কাতলাপুরের মৃত সোনা মিয়ার মিয়ার ছেলে ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল হালিম (৫৫) এবং তার ছোটো ভাই হাসান (৪৫), একই এলাকার মোঃ পান্না (৩০), মোঃ ফরিদ (৩৫) ও মো: মঞ্জু (৩৫)।

ভুক্তোভোগী শেখ মাহাতাব (88) সাভারের ওই এলাকার মৃত শেখ মাহাবুবের ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকে ভুক্তোভোগী শেখ মাহাতাবের বাড়ি থেকে বের করে তার পরিবারকে বের করে দেওয়া ষড়যন্ত্র করে আসছে আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম। গতকাল ১৪ মার্চ আব্দুল হালিমের নেতৃত্বে আরও চার-পাচঁ জন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা করে তার বাড়ি ভাঙ্চুর করে। এসময় আব্দুল হালিম এর নির্দেশে বিবাদী ভজন কুমার আচার্য্য ওরফে বাবু তাহার হাতে থাকা লোহার রড দিয়া হত্যার উদ্দেশ্যে মাহাতাবের মাথা লক্ষ্য করিয়া আঘাত করে। ঘটনাটি দেখ মাহতাবের স্ত্রী মোসাঃ লাকি (৩৫) ও ছেলে শেখ মাহমুদ (১৬) মারধরের হাত থেকে তাকে রক্ষার চেষ্টা করিলে, বিবাদীরা তার ছেলেসহ স্ত্রীকে এলোপাথারীভাবে মারধর করে তাদের শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে। পরে মাহাতাবে স্ত্রীসহ ছেলে এবং লোকজনদের সহায়তায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে ও স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ শেষে থানায় অভিযোগ দায়ের করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম  বলেন, এ ঘটানায় অভিযোগ হওয়ার পর গতকালই একজনকে আটক করা হয়েছে। তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ আদালতে পাঠানো প্রক্রিয়া চলছে। আর বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ