আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়া থেকে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভার প্রতিনিধি :

ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযানে চোলাই মদ ও গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।

বুধবার (২৩ নভেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পৃথক দুই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে ডিবি পুলিশ।

এরআগে, মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে আশুলিয়ার গৌরিপুর ও উত্তর গাজিরচট এলাকা থেকে মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়। পরে তাদের নামে থানায় মামলা করা হয়েছে।

গ্রেফতার মাদক বিক্রেতারা হলো- পাবনা জেলার ফরিদপুর থানার হাদল গ্রামের উসমান পরামানিকের ছেলে মোঃ হুবাইরা খোকন (৩০),

রাঙ্গামাটি জেলার বড়কল থানার বিলছড়া গ্রামের সুজন চাকমার ছেলে সুমন চাকমা (২১) ও ঢাকা জেলার আশুলিয়া থানার উত্তর গাজিরচট এলাকার আব্দুল খালেকের ছেলে মোঃ হারিজ মিয়া (৫০)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে আশুলিয়ার গৌরিপুর এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ খোকনকে আটক করা হয়।

এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে রুবেল নামের এক মাদক বিক্রেতা পালিয়ে যায়। অপর দিকে একই দিকে ৫১০ লিটার চোলাই মদ ও চোলইমদ তৈরির সরঞ্জামসহ সুমন চাকমা এবং হারিজ মিয়াকে আটক করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, আমাদের দুইজন অফিসার পৃথক অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের আটক করে। আসামিদের নামে আশুলিয়া থানায়  মামলা করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ