আজ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়া ডিইপিজেডের একটি কারখানায় ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় পুরাতন ডিইপিজেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় ডিইপিজেড ও সাভার ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার পুরাতন ডিইপিজেডের প্যাকজার নামের একটি কারখানায় এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে স্টীল শেডের ওই একতলা কারখানায় অগ্নিকাণ্ডের খবর পায় ডিইপিজেড ফায়ার সার্ভিস। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

আগুনের তীব্রতা বেড়ে গেলে ডিইউজেড ফায়ার সার্ভিসের আরও ১ টি এবং সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। কারখানার ওয়্যারহাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সেখানে প্যাকেজিং ও লেবেল জাতীয় মালামাল ছিল। কারখানা এবং ওয়্যারহাউজ একসাথে হওয়ায় দুটিতেই আগুন ছড়িয়ে পড়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাজিব বলেন, এই মহুর্তে আমরা ৬ টি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আগুন নিয়ন্ত্রণে আসলে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ