নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভারে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক কিলোমিটার ব্যাপী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।
বুধবার (১৭ নভেম্বর) সারাদিন ব্যাপী পরিচালিত অভিযানে আশুলিয়ার জামগড়া রুপায়ন মাঠ সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে আনুমানিক পাঁচশত বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়।
তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ পাইপলাইন ও রাইজার জব্দ করা হয়।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক মোঃ আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-কর্মকর্তা সাকিব বিন আব্দুল হান্নান প্রমুখ সহ তিতাসের কারিগরি টিমের সদস্যগণ।
অভিযান চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ রবিউল এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।