আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় ৪ দফা দাবিতে শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারের আশুলিয়ায় ৪ দফা দাবিতে দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মসাসড়কের আশুলিয়ার শ্রীপুর এলাকায় বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ব‍্যানারে এ মানববন্ধন করা হয়।

দাবিগুলো হলো- ২০ রমজান আগে শ্রমিকদের পুরোমাসের বেতন, বকেয়া বেতন, ঈদ বোনাস পরিশোধ করতে হবে ও গনপরিবহনে ভাড়া নৈরাজ্য বন্ধ করে ঘরমুখো শ্রমিকদের নির্বিঘ্নে বাড়ি যাওয়া নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধগতির সময়ে শ্রম প্রতিমন্ত্রী ঈদের মাসে অর্ধেক বেতন দেওয়ার জন‍্য মালিকদের প্রতি আহবান জানিয়েছেন। এই আহবান পুরোপুরি অযৌতিক বিভক্তিহীন আহবান। এই আহবান শ্রমিক ও আমাদের হতাস করেছে। দ্রব‍্যমূল‍্য উর্ধগতির সময় শ্রমিকদের অর্ধেক বেতনে গ্রামে গিয়ে ঈদ উদযাপন করা সম্ভব নয়। তাই ২০ রমজান আগে শ্রমিকদের পুরোমাসের বেতন, বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করতে হবে। একই সাথে গনপরিবহনে ভাড়া নৈরাজ্য বন্ধ করে ঘরমুখো শ্রমিকদের নির্বিঘ্নে বাড়ি যাওয়া নিশ্চিত করতে হবে। শ্রমিকরা ঈদের আনন্দ উপভোগ করার মত ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহবাস জানান শ্রমিক নেতারা।

মানববন্ধনে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সাভার, আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি, আলাল মোল্লা আওয়াল, কার্যকারী সভাপতি সফিকুল ইসলাম নেওয়াজসহ বিভিন্ন পোশাক কারখানার শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ