আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা চেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার আশুলিয়ায় রাব্বিল আলামিন সিফাত(১৯) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাতে আশুলিয়া থানাধীন বাঁশবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সিফাত সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকার সুলতান মাহমুদের ছেলে। সে ঢাকার ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী।

আহত শিক্ষার্থী সিফাতের বাবা সুলতান মাহমুদ বলেন, মঙ্গলবার রাত সাতটার দিকে আমার ছেলে তার বন্ধুদের সাথে আশুলিয়ার বাঁশবাড়ি এলাকায় বেড়াতে যায়। এ সময় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের নির্দেশে আলমগীর, নজরুল,

হাসেম, রিপনসহ অজ্ঞাত আরও পনের জনের এক দল সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে আমার ছেলের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল হাসপাতালে ভর্তি করেন। সন্ত্রাসীরা সিফাতের মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেছে। আমি তাদের বিচার চাই।

জানতে চাইলে এ বিষয়ে ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, আমি ঢাকায় ছিলাম এ সব অভিযোগ ভিত্তিহীন। আমি জানি না তার ছেলেকে কে কোথায় মেরেছে। আলমগীর, নজরুল, হাসেম, রিপন এরা কি আপনার লোক এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এরা আমার কোনো আত্মীয় না, কেউ না।

এদের মধ্যে হাশেম একটা বাজে ছেলে, আলমগীর ব্যবসা করে ও নজরুল হচ্ছে একটি প্রাইমারি স্কুলের শিক্ষক। এর আগে সুলতানের মার্কেটের কিছু দোকান নিয়ে ঝামেলা হলে আমি তার মীমাংসা করি।

সে ক্ষোভ থেকেই আমার নামে গুজব ছড়াচ্ছে বলে দাবি করেন তিনি। আশুলিয়া থানা পুলিশ জানায় আহত শিক্ষার্থীর পরিবার লিখিত অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ