আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় মামলার স্বাক্ষীকে প্রান নাশের হুমকি আসামির

নিজস্ব প্রতিবেদক  :

সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া, সংঘর্ষের ও গোলাগুলির ঘটনায় হওয়া মামলার স্বাক্ষীকে প্রান নাশের হুমকি দিয়েছে আসামিরা।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে এসব অভিযোগ করেন ভুক্তভোগী। এর আগে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইয়ারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন পূর্ব নরসিংহপুর এলাকায় ঝুট ব্যবসা দখল নিতে গুলির ঘটনা ঘটে। এঘটনার মামলায় স্বাক্ষী হওয়ায় হুমকি দেন আসামিরা।

মামলার আসামিরা হলেন- আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকার আব্দুস সালাম মৃধার ছেলে বাহাদুর মৃধা (২৮), জাকির হোসেন (২৮), শফি মোল্লার ছেলে মো. জোবায়ের আহমেদ (২১), ফারুখ হাসান ফালুর ছেলে পারভেজ খান (১৯), মেহেদী হাসান জয়সহ অজ্ঞাত আরও ৬ থেকে ৭ জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকার আঞ্জুমান গার্মেন্টস লিমিটেড কারখানার ঝুট দখল করতে
সাবেক মেম্বার আবু সামা মৃধার ওপর হামলা চালায় বাহাদুর মৃধাসহ আসামিরা। এসময় সামা মৃধাকে কুপিয়ে গুরুতর জখম করেন তারা। পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় মামলা দায়ের হলে মামলার স্বাক্ষী রিপনকে তার প্রতিষ্ঠানে গিয়ে হত্যার হুমকি দেয় আসামিরা।

মো. রিপন খলিফা নামের এক ফার্ণিচার ব্যবসায়ী বলেন, আমি স্বাক্ষী হওয়ায় আমার দোকানে এসে লোকজনের সামনে গুলি করে মেরে ফেলবে বলে হুমকি দেয় দিয়েছে বাহাদুর ও তার লোকজন। একই সাথে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তিনি বলেন, আমি দোকানে থাকি এরকম হুমকি দেওয়ায় আতঙ্কে রয়েছি।

হুমকির বিষয়ে জানার জন্য বাহাদুরের সাথে যোগাযোগ চেষ্টা করা হলে ও মুঠোফোন বন্ধ পাওয়া যায় তাই তার বক্তব্য নেওয়া যায়নি।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ বলেন, এব্যাপারে কোন অভিযোগ এখনও পাই নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ