আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় ব্লেড দিয়ে গলা কেটে শিশু হত্যা, আটক ২

সাভার প্রতিনিধি :

ঢাকার আশুলিয়ায়  ইভা (৩) নামের এক শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় দুই প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে আশুলিয়ার ঘোষবাগের কুন্ডলবাগ এলাকার হেলাল উদ্দিনের বাড়ির গোসলখানার ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইভা লক্ষিপুর জেলার রায়পুর থানার চরআবাবিল গ্রামের শাহিন মিয়ার ছেলে। তার বাবা ও মা দুই জনই পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে।

আটক দুইজন হলেন- একই বাড়ির ভাড়াটিয়া আল-আমিন (৩৫)। তিনি সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।

তিনি ওই বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থেকে ফেরি করে সবজি বিক্রি করতেন। অপরজন একই বাড়ির ভাড়াটিয়া রিগ্যান (১৬)। সে তার ভাই ও ভাবীর সাথে ওই বাসায় বসবাস করে আসছিল। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।

পুলিশ জানায়, নিহতের বাবা মা দুই জনই পোশাক শ্রমিক। প্রতিদিন সকালে তারা কাজে গেলে ইভার ভাই সাকিবসহ (৭) আরও কয়েকজন শিশুর সাথে খেলা ধুলা করতো।

আজ তারা বাবা মা দুপুরের খাবজর খেয়ে কারখানায় যায়। এসময় মিম নামের এক শিশু তাকে খেলার জন্য ডেকে নিয়ে যায়। এর বেশ কিছুক্ষণ পরে মিমসহ আরও দুই শিশু ভাই সাকিবকে গিয়ে ইভার মৃত্যুর খবর দেয়।

পরে তারা বাড়ির টয়লেটে গিয়ে ইভার মরদেহ দেখে চিৎকার দেয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) পিবিআইকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ঘটনাস্থলে পৌছে হত্যাকান্ডে ব্যবহৃত ব্লেডসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছেন।

সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে র‌্যাব -৪ এর একটি দল ঘটনাস্থল থেকে রিগ্যান ও আল-আমিন নামের দুই ভাড়াটিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই মাসুদ মুন্সি ঢাকাপোস্টকে বলেন, আমরা ঘটনাস্থলে পৌছে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) পিবিআইকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে ক্রাইমসিন সংগ্রহ করেন।

এ ঘটনায় দুই ভাড়াটিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। আমরা হত্যাকান্ডে ব্যবহৃত ব্লেড, ঘটনাস্থলে পড়ে থাকা নিহতের জুতা, প্লাস্টিকের দুটি খেলনা চামুচসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। একই সাথে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ