আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় বিদ্যুৎ সাশ্রয়ে উদ্বুদ্ধ করতে পথযাত্রা

সাভার প্রতিনিধি :

জনসাধারণকে বিদ্যুৎ সাশ্রয়ে উদ্বুদ্ধ করতে আশুলিয়ায় বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়েছে।

‘আসুন আমরা বিদ্যুৎ সাশ্রয়ী হই’ স্লোগানকে সামনে রেখে দেশী ব্র্যান্ড মার্সেলের উদ্যোগে এই ব্যতিক্রম পথযাত্রার আয়োজন করে স্থানীয় আয়েশা ইলেকট্রনিক্স নামে একটি প্রতিষ্ঠান।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে এই জনসচেতনতামূলক র‍্যালী অনুষ্ঠিত হয়।

এসময় স্থানীয় মানুষরাও এই পথযাত্রায় অংশ নেন। আরো উপস্থিত ছিলেন, মার্সেলের মার্কেটিং বিভাগের অতিরিক্ত পরিচালক নুরুল ইসলাম রুবেলসহ অন্যান্যরা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন আয়েশা ইলেকট্রনিক্সের মালিক ইমরুল হাসান চৌধুরী ও ইকবাল হোসেন চৌধুরী।

মার্সেলের অতিরিক্ত পরিচালক নুরুল ইসলাম রুবেল বলেন, দেশের প্রতি দায়বদ্ধতা থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই পথযাত্রার আয়োজন করা হয়েছে।

আমরা যে খাতেই বিদ্যুৎ ব্যবহার করছি না কেন, প্রত্যেকেই এই ব্যাপারে যত্নশীল হতে হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ