সাভার প্রতিনিধি :
সাভারের আশুলিয়ায় পাওনা টাকা চাওয়াও মোছা. সৈয়দা সুফিয়া আক্তার (৪৭) নামের এক নারীকে বেধড়ক মারধর করেছে প্রতিপক্ষ।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এব্যাপারে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। এর আগে গতকাল রাতে ওই নারীকে মারধর করা হয়।
অভিযুক্তরা হলেন, আশুলিয়ার উত্তর কাঠগড়া এলাকার মো. শাহিন (৪০), আব্দুর রব আকন্দ (৬০) ও তার স্ত্রী শাহানা বেগম (৫৮) সহ অজ্ঞাত আরও ২/৩ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, মো. শাহিনের মেয়ে ঝুমুরকে পূর্ব পরিচয় সূত্রে ভুক্তভোগী ও তার স্বামী এনজিও থেকে ১৩ লাখ টাকা উত্তোলন করে দেন। এই টাকা চাওয়ায় অভিযুক্তরা ভুক্তভোগীর সাথে বিরোধে জড়িয়ে পড়ে।
এরই ধারাবাহিকতায় গতকাল রাতে ভুক্তভোগীকে লোহার রড, লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত নিয়ে বেধড়ক মারধর করেন। এসময় শাহীন ভুক্তভোগী ওই নারীর কাপড় টেনেহিঁচড়ে শ্লীলতাহানি করেন।
একই সাথে প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়ে ছেড়ে দেন। এঘটনায় অভিযোগ দায়ের করলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে মারধরের সত্যতা মিলেছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।