আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, তিন শ্রমিকের মৃত্যুর খবর

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় একটি টিনশেড জুতার কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় তিনজন শ্রমিক দগ্ধ হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। এঘটনায় দগ্ধ হয়েছে আরও অন্তত ১০ থেকে ১২ জন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে আশুলিয়ার বঙ্গবন্ধু রোড এলাকার বৈদ্য মল্লির বেপারী মার্কেট এলাকার ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২ কারখানার অগ্নিকান্ডে তাদের মৃত্যু হয়।

প্রাথমিকভাবে মৃত শ্রমিকদের নাম পরিচয় পাওয়া যায় নি। এঘটনায় দগ্ধদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। তাদেরও বিস্তারিত জানা যায় নি।

স্থানীয়রা জানান, হঠাৎ ওই ককরখানায় ধোয়ার কুন্ডলী দেখতে পাওয়া যায়। নিমিষেই কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ফায়ার সার্ভিস তিনটি ও জোন কমান্ডারের ১ টি ইউনিটসহ মোট ৭ টি ইউনিটের প্রায় ৪০ মিটিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে দগ্ধ হয়ে তিনজন শ্রমিকের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাজাহান সিকদার মৃতের বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ