আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় জাল টাকাসহ আটক ১ যুবক

নিজস্ব প্রতিবেদক :

দেশের বিভিন্ন জায়গায় জাল টাকার কারবারিরা সক্রিয় রয়েছে। আশুলিয়ায় লিচু কিনতে গিয়ে ধরা পড়ে এক জাল নোট কারবারি।

শনিবার বিকেলে আশুলিয়ায় কাঠগড়া দুর্গাপুর হাজী মোঃসাইন উদ্দিন মোল্লা মার্কেটের সামনে কয়েকজন লিচু বিক্রি করতে ছিলো।

মার্কেটের  মালিক হাজী মোঃআসাদুজ্জামান (আসাদ) বলেন  কয়েকজন লিচু বিক্রেতা লিচু বিক্রি করার সময় এক যুবক দেড়শো লিচু ক্রয় করে ১ হাজার একটি জাল নোট দিয়ে চলে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে।

আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ প্রত্যাশি হাজী আসাদুজ্জামান আসাদ ও ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নেতা মোহাম্মদ মামুন শাকিল বাপ্পির সহযোগিতায় ওই ব্যক্তির কাছে থেকে  উদ্ধার করে  ১ হাজার টাকার ৪ টি জাল নোট।

সুনামগঞ্জের বিরামপুর গ্রামের রমজান আলীর ছেলে খোরশেদ আলম(৪৫) কে জাল টাকাসহ আটক করে আশুলিয়া থানায় সংবাদ দিলে পুলিশ এসে নিয়ে যায়।

আশুলিয়া থানার উপপরিদর্শক ইউনুস আলী বলেন কাঠগড়া এলাকা থেকে জাল নোটসহ একজন কে থানায় আনা হয়েছে। এবং ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ