আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার দেখাতে ডেকে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আসাদুজ্জামান রকি (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকার কাঠগড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসাদুজ্জামান দিনাজপুর জেলার হাকিমপুর থানার নওপাড়া গ্রামের মোঃ আব্দুল হান্নান হকের ছেলে। তিনি ওই এলাকায় স্ত্রীসহ ভাড়া থাকতে। তার স্ত্রী চাকরি করলেও তিনি কোন কাজ কর্ম করতেন না।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহিণী তার স্বামীর সাথে কাঠগড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। তার স্বামী পোশাক কারখানায় কাজ করেন।

তাদের পার্শ্ববর্তী কক্ষে গ্রেফতার আসাদুজ্জামান তার স্ত্রী নিয়ে ভাড়া থাকেন। আজ সকালে প্রতিদিনের ন্যায় ভুক্তভোগীর স্বামী কাজে যান।

বাসায় কেউ না থাকার সুযোগে গ্যাসের সিলিন্ডারের সমস্যার কথা বলে ভুক্তভোগী ওই গৃহবধূকে আসাদুজ্জামান তার ঘরে কৌশলে ডেকে নেন। এসময় সুযোগ বুঝে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে তিনি পাশের বাসায় ভাইকে গিয়ে ঘটনা খুলে বলেন।

ঘটনা শুনে পোশাক কারখানা থেকে ভুক্তভোগীর স্বামী আসলে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই গৃহবধূ। পরে রাতে অভিযান চালিয়ে আসাদুজ্জামানকে গ্রেফতার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম বলেন, ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের ভিত্তিতে আসামীকে কাঠগড়া এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাকে আগামীকাল দুপুরে আদালতে পাঠানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ