আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় কাঁথা দিয়ে মোড়ানো লাশের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় কাঁথা দিয়ে মোড়ানো অজ্ঞাত নারীর (৩০) মরদেহ উদ্ধারের দুই দিনের মাথায় পরিচয় শনাক্ত করতে পেরেছে পুলিশ। মরদেহ অর্ধগলিত হলেও দ্রুততম সময়ে তার পরিচয় শনাক্ত করা গেছে।

রবিবার রাতে এসব তথ নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম। এঘটনায় নিহতের বোনের স্বামী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এর আগে গত (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকার একটি ব্রীজ সংলগ্ন এলাকা থেকে কাঁথায় মোড়ানো অর্ধ গলিত অজ্ঞাতনামা নারীর (৩০) লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম আখিঁ আক্তার (৩০), তিনি বগুড়া জেলার শিবগঞ্জ থানার জামুরহাট গ্রামের মৃত তোতা মিয়ার মেয়ে। আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়ায় স্বামীসহ প্রায় ১০ বছর যাবত ভাড়ায় থেকে শারমিন গ্রুপের একটি পোশাক কারখানায় চাকুরী করতেন তিনি।

পুলিশ জানায়, গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে আশুলিয়ার ওই এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হাত-পা বাধা ছিল এবং একটি কাথা দিয়ে মোড়ানো ছিল। নিহতের মরদেহ অর্ধগলিত হওয়ার তৎক্ষনাৎ পরিচয় শনাক্ত করা সম্ভব হয় নি। তবে দুই দিনের মধ্যে তার পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, এঘটনায় আখি আক্তারের ভগ্নিপতি শফিকুল ইসলাম বাদী হয়ে রাতে থানার মামলা দায়ের করেছেন।

ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের জোড় প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একই সাথে সকল নাগরিক, বাড়ীর মালিক ও ভাড়াটিয়াদের নিজ উদ্যোগে ভাড়াটিয়া তথ্য ফরম সংগ্রহ করে থানায় জমা দিয়ে আইন শৃংখলা রক্ষায় সহায়তার আহ্বান জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ