আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় একটি তৈরী পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডিইপিজেড ফার্য়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত সময়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নেয়।

সোমবার (১০ জানুয়ারী) বেলা ১১টার দিকে আশুলিয়ার জিরাবো মাষ্টারবাড়ী এলাকায় বাবু-পাপ্পু নিটওয়্যার লিমিটেড কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে কারখানায় আগুন দেখে ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রনে নেয়। ওই কারখানায় গেঞ্জি তৈরী হতো বলে জানা যায়।

এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা দিনায়াতুল হক দিনা বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কারখানা কর্তৃপক্ষের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রনে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ