আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

আল্লামা উজির আহমেদ কমপ্লেক্সের তা’লীমী জলসা ও ওয়াজ মাহফিল সম্পন্ন

মোঃ মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধিঃ

ভোলার লালমোহন উপজেলাধীন কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ড আল্লামা উজির আহমেদ কমপ্লেক্সের ৩দিন ব্যাপী তা’লিমী জলসা ও ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।

আলহাজ্ব হযরত মাওঃ আব্দুল হাই (রঃ)এর স্মৃতি বিজড়িত আল্লামা উজির আহমেদ কমপ্লেক্সের আয়োজনে ২২,২৩ ও ২৪ ডিসেম্বর তা’লীমী জলসা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

আল্লামা উজির আহমেদ কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ফরিদউদ্দিন আল আযহারী সভাপতিত্বে ব্যাবস্থাপনা কমিটির সদস্য নবাবগঞ্জ পাইলট গালর্স স্কুল এন্ড কলেজ প্রভাষক মুহাম্মদ আহসান উল্লাহ এর সঞ্চালনায় তা’লীমী জলসায় দেশবরোণ্য ওলামায়েকেরাম, ইসলামী চিন্তাবিদ এবং পীর মাশায়েখগণ উপস্থিত থেকে বিভিন্ন বিষয় ভিত্তিক তা’লীম ও ওয়াজ নসিহত করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ