দেশ স্বাধীনতার পর থেকে অর্থাৎ দীর্ঘ পঞ্চাশ বছর পর শত জল্পনাকল্পনা শেষে এই প্রথম সাভার উপজেলার আমিন বাজার ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) বিকালে আমিন বাজার ট্রাক টার্মিনালে এই সম্মেলন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপি। প্রধান বক্তা হিসেবে যোগদান করেন, সাভার উপজেলা পরিষদে চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
এছাড়াও উদ্বোধক হিসেবে আরো উপস্থিত ছিলেন, মিসেস হাসিনা দৌলা সাভার উপজেলা আ.লীগ সভাপতি, সভাপতিত্ব করেন আব্দুর রউফ ভারপ্রাপ্ত সভাপতি, আমিন বাজার ইউনিয়ন আ.লীগ ও সবশেষ সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন, নাছির উল্লাহ সাধারন সম্পাদন আমিন বাজার ইউনিয়ন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মাসুদ চৌধুরী যুগ্ন সাধারন সম্পাদক, ঢাকা জেলা আওয়ামী-লীগ। খন্দকার আব্দুল হাই আলী, সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা আঃলীগ। রকিব আহম্মেদ চেয়ারম্যান আমিন বাজার ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফখরুল আলম সমর চেয়ারম্যান, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ। মোঃ লিয়াকত হোসেন চেয়ারম্যান, ভাকুর্তা ইউনিয়ন পরিষদ। সায়েম মোল্লা সাধারন সম্পাদক ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ।
সাভার থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক.সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল।
অনুষ্ঠানে আমিন বাজার ইউনিয়ন আঃলীগের সভাপতি ও সেক্রেটারি পদ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। সভাপতি পদে দায়িত্ব পান রকিব আহমেদ এবং সাধারণ সম্পাদক পদ লাভ করেন বেলায়েত হাসান।
এমপি কামরুল ইসলাম এডভোকেট বলেন, বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। ২০১৮ সালে বিএনপি নির্বাচনের নামে তামাশা করেছে।
তিনি আরও বলেন বিএনপি আগুন সন্ত্রাসী দল হিসেবে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত প্রাপ্ত একটি সংঘঠন। বিএনপি-কে হুশিয়ারী করে তিনি বলেন দলীয় নেতাবর্গরা এই অপশক্তিকে প্রতিহত করতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাড়াতে হবে।
প্রধান বক্তা মঞ্জুরুল আলম রাজিব বলেন, রাষ্ট্রকে হেয় প্রতিপন্ন করলে কাউকে ছাড় দেয়া হবেনা। এবং দলীয় অন্যান্য নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশ করেন তিনি। এছাড়া তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় দেশের উন্নয়ন করার জন্য সুযোগ করে দেয়ার জন্য অনুরোধ করেন।