জাহিদুল ইসলাম, ,কুয়াকাটা প্রতিনিধি:
আজ রাত ১২ টায় শেষ হচ্ছে সাগর ও নদীতে ইলিশ ধিরার ৬৫ দিনের নিষধাজ্ঞা। গভীর রাত থেকেই জেলেরা ট্রলার নিয়ে সাগরে ছুটবেন মাছ ধরতে। আবারো কর্মব্যস্ততায় মুখর হয়ে উঠবে মহিপুর আলীপুর সহ উপকূলের মৎস্যবন্দরগুলো।
সরেজমিনে দেখা যায়, হাজার হাজার জেলেরা সাগরে যাওয়ার প্রয়োজনীয় বাজার সদাই করেছেন। মাছ ধরার সরঞ্জাম সহ খাদ্য সামগ্রী নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। কুয়াকাটা জেলেপাড়ায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
জেলেরা জানিয়েছেন ৬৫ দিনের নিষেধাজ্ঞায় তাদের জীবনযাপন নাভিশ্বাস হয়ে উঠেছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় স্বস্তি ফিরেছে জেলে পরিবারগুলোতে। জেলেদের আশা সবকিছু ঠিকঠাক থাকলে দীর্ঘদিন নিষেধাজ্ঞা থাকার কারনে কাংখিত মাছ ধরা পরবে তাদের জালে।
জেলে আমির পহলান জানান, সরকারের আইনের অরতি শ্রদ্ধা রেখে নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ শিকারে যাইনি। দীর্ঘদিন বেকার থাকায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। ধারদেনা করে কোনরকম সংসার চলছে। তবে আজ রাত থেকে মাছ ধরতে পারবো বলে অনেক খুশি লাগছে।
৬৫ দিনের অবরোধে স্থবির হয়ে পড়েছিল মৎস্য ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা মনে করছেন প্রজনন মৌসুমে ৬৫ দিনের নিষেধাজ্ঞা সরকারের সঠিক সিদ্ধান্ত। এতে সাগরের মাছ বৃদ্ধি পাবে। আশা করছেন জেলেরা বেশি মাছ নিয়ে ফিরবেন।
উল্লেখ্য, বঙ্গোপ সাগরে প্রতি বছর ৬৫ দিনের মাছ ধরা নিষিদ্ধ। তারই ধারাবাহিকতায় এ বছরও ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা দেয়া হয়। ২০১৫ সালে এই নিষেধাজ্ঞা চালু হয়। শুরুতে ইণ্ডাষ্ট্রিয়াল ট্রলার এই নিষেধাজ্ঞার আওতায় থাকলেও ২০১৯ সালে সব ধরনের নৌযানকে এর আওতায় আনা হয়। এই সময় জেলেদের সরকারি ভাবে ৮০ কেজি চাল করে খাদ্য সহায়তা দেয়া হলেও জীবন জীবিকায় মারাত্মক সমস্যায় পড়েন।