আজ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ ইং

অটোরিকশা চালককে হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

শ্রীপুরে অটোরিকশা চুরির সময় চালক কে শ্বাসরোধে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে বাঁশবাড়ী গ্রামের নারী ও পুরুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শুক্রবার বেলা ১১টা দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী বাজারের বাঁশবাড়ী–জৈনা বাজার সংযোগ সড়কে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নিহত আনোয়ার হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম রবিন বলেন, আমার বাবাকে হত্যার সঙ্গে রুহুল আমিন ও আরো যারা জড়িত তাদের বিচার চাই। আমরা খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।’

ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয়রা জানান,রুহুল আমিন এই গ্রামের ছিঁচকে চোর থেকে আজ বড় খুনি হয়েছে। এলাকায় মোবাইল, ল্যাপটপ, সিএনজি অটোরিকশা চোর থেকে আজ সে হয়েছে শীর্ষ খুনি।

সে বাইরের খুনি ভাড়া করে এনে নিরীহ অটোরিকশাচালক আনোয়ার হোসেনকে খুন করে তাঁর উপার্জনের একমাত্র মাধ্যমে অটোরিকশা চুরি করে নিয়ে গেছে।

আমরা গ্রামবাসী মানববন্ধন থেকে দ্রুত বিচার দাবি করছি এবং দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনায় পুলিশ সদস্যদের ধন্যবাদ জানাই।

গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আজমির হোসেন বলেন, হত্যার সঙ্গে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ১০ এপ্রিল রাত ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে অটোরিকশাচালক মো. আনোয়ার হোসেনকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ