আজ ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

সরাইলের আব্দুজ জাহের মাস্টারের মৃত্যুতে অরুয়াইল শিক্ষক সমিতির শোক প্রকাশ

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

 

সরাইলের ফতেপুরের আব্দুজ জাহের মাস্টারের মৃত্যুতে অরুয়াইল ক্লাস্টার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির শোক প্রকাশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমূল ইউনিয়নের ফতেপুর গ্রামের বিশিষ্ট ব্যাক্তিত্ত, পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুজ জাহের চলে গেলেন না ফেরার দেশে। আজ ১৯ এপ্রিল রবিবার রাত ৮.৩০ ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন (ইন্ননিলালাহি ওয়া ইন্নইলাইহি রাজিউন)। উনার জানাজার নামাজ আগামী কাল সোমবার সকালে অনুস্টিত হবে।সময় নির্ধারণ করা হয় নি। তিনি দীর্ঘ দিন যাবত অসুস্থতায় ভোগছিলেন। মৃত্যকালে বয়স হয়েছিল প্রায় ৫০ বছর।তিনি স্ত্রী ও ৫কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

উনার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন অরুয়াইল ক্লাস্টার প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম দানা সহ সভাপতি মোঃ শামীম আহমেদ, মাহবুবর রহমান মাখন অরুয়াইল ক্লাস্টার সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সহঃসভাপতি মোঃআসিফ ইকবাল খোকন সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান যুগ্ম সাধারণ বাপ্পী রায় প্রচার সম্পাদক শফিকুল আলম, মোঃ রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন ও মোঃ ফরিদ মিয়া, প্রমুখ,।বিবৃতিদাতারা বলেন উনি একজন সদা হাসিখুশি ও উদার মনের মানুষ ছিলেন। সকল ছাত্রীদের প্রিয় শিক্ষক ছিলেন। উনার জান্নাতবাসী কামনা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ