আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

শাহরাস্তির মেহের দক্ষিণ ইউপি চেয়ারম্যান শফি আহমেদ মিন্টুর ইন্তেকাল

 

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার প্রবীণ ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা শফি আহমেদ মিন্টু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইলি রাজিউন)।
১০ই জুন বুধবার রাত আড়াইটায় কুমিল্লা নেওয়ার পথে মারা যান।

তিনি উপজেলার মেহার দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

তার ভাতিজা এমরান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শফি আহমেদ মিন্টু চাচা দীর্ঘদিন যাবত হৃদরোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন’।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে ও নাতি- নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জনপ্রিয় প্রবীণ চেয়ারম্যানের ও বীর মুক্তিযোদ্ধা শফি আহমেদ মিন্টুর মৃত্যুতে ইউনিয়ন ও শাহরাস্তি উপজেলায় শোকের ছায়া নেমে আসে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ