আজ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

সরাইলে ঘুুর্নিঝরে ক্ষতিগ্রস্ত এলাকায় উপজেলা ভাইস- চেয়ারম্যানের খাদ্য সামগ্রী বিতরণ

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি:

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ আবু হানিফের নিজ অর্থায়নে সরাইল উপজেলার কুচনী ও বুড্ডা এলাকায় ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

৮ জুন সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুচনী ও বুড্ডা এলাকায় ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তৈল ও পিয়াজ বিতরণ করেন সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ।

খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার শেখ শহিদুল ইসলাম, সরাইল উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম রিপন যুবলীগ নেতা কাওছার ও রুবেল প্রমুখ।

ভাইস- চেয়ারম্যান মোঃ আবু হানিফ সরকারের নির্দেশনা মেনে চলার জন্য উপজেলাবাসীকে সবিনয় অনুরুদ জানান। পাশাপাশি স্বাস্থ বার্তা সমূহ যেমন সাবান দিয়ে হাত ধোয়া, হাচি কাশিতে মূখ কাপড় দিয়ে ঢেকে রাখা,মাসৃক পড়া,পরিস্কার পরিচ্ছন্ন থাকা ও পরিস্কার কাপড় পরিধান করা,সামাজিক দূরত্ত বজায় রেখে চলা ও প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার উদাত্ত আহবান জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ