মহেশখালী প্রতিনিধিঃ
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আফজলিয়া পাড়া স্টেশনে ক্রয়কৃত জমি রক্ষার দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে ভুক্তভোগীরা। তারা শতশত নারী-পুরুষের উপস্থিতিতে মানববন্ধন করে ভূমিদস্যু, দখলবাজ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের সিকিউরিটি অফিসার মোহাম্মদ হোসেনের কঠোর শাস্তি দাবি করেছে প্রশাসনের কাছেন । ভূমিদস্যু মোঃ হোসেন মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে সিকিউরিটি অফিসার হিসেবে চাকরি করার সুবাদে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে । তার অবৈধ অর্থ দিয়ে মহেশখালীর বিভিন্ন এলাকায় এবং প্রকল্পের আশেপাশে অনেক জায়গা ক্রয় করেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা । সম্প্রতি তিনি আফজলিয়াপাড়া স্টেশনেও কিছু জায়গা ক্রয় করেন । কিন্তু তার ক্রয়কৃত জায়গার চেয়ে আরো অতিরিক্ত অন্যজনের ভোগ দখলীয় জায়গা অবৈধভাবে দখলে নিতে মরিয়া হয়ে প্রকৃত জমির মালিককে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী জমির মালিকগন । এলাকাবাসী অভিযোগ করে বলেন , তিনি একজন প্রকল্পের সিকিউরিটি অফিসার হয়ে কিভাবে স্থানীয় প্রকৃত জায়গার মালিককে হুমকি দিতে পারে? , এবং তার কোটি টাকার উৎস্য কোথায় থেকে এলো দুদকের মাধ্যমে তদন্ত করার দাবীও জানান ।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আফজলিয়া পাড়া এলাকাবাসী ও ভোক্তভোগিদের আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ক্রয়কৃত জমির মালিক জাহেদুল ইসলাম লিটন ও বদিউল আলম, কবির হোসাইন প্রমূখ । অন্যদের মাঝে বক্তব্যে রাখেন কালারমারছড়া ইউনিয়ন যুবদরের নেতা মিজানুর রহমান, সরওয়ার আজম মাতাব্বর, ব্যবসায়ী ওসমান সরওয়ারসহ স্থানীয় দুই শতাধিক নারী-পুরুষ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে তারা অভিযোগ করে বলেন, মহেশখালীর কালারমারছড়া আফজলিয়া পাড়া
মোহাম্মদ বাবুল ও মোজাফফর আহমেদ থেকে স্থানীয় যুবদল নেতা জাহেদুল ইসলাম লিটন ও বদিউল আলমসহ মোজাফফর আহমেদ গংদের বৈধভাবে ক্রয়কৃত জমি মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের সিকিউরিটি অফিসার মোহাম্মদ হোসেন জোরপূর্বক দখলে নেওয়ার চেস্টা চালাচ্ছে এবং বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি ধমকি দিচ্ছে। এতে ভোক্তভোগিরা জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছেন।
এমতাবস্থায় প্রকল্পের ওই কর্মকর্তা মোহাম্মদ হোসেন জমি তার দাবি করে নানাভাবে ষড়যন্ত্র করে আসছেন। অথচ এই জমি তার দখলে ছিলনা এখন দখলে নিয়ে নানাভাবে টালবাহানা শুরু করেছেন। মানববন্ধনে এলাকাবাসি আরও অভিযোগ করেন , সম্পূর্ণ অবৈধভাবে দখল চেষ্টায় মেতে উঠেছেন মোহাম্মদ হোসেন। যার কোন ভিত্তি নেই। লিটন গংদের ভেগদখলীয় এই জমি রক্ষা পূর্বক শান্তিপূর্ণ বসবাস বজায় রাখতে প্রশাসনের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন ।