আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে মোরেলগঞ্জবাসী

মোরেলগঞ্জ প্রতিনিধি,মোঃ এখলাস শেখ:

বৃষ্টি হলেই গ্রামে দেখা দেয় জলাবদ্ধতা। ধর্মপ্রাণ মুসল্লি যেতে পারে না মসজিদে। পানিতে ডুবে যাওয়া গ্রামের রাস্তা পার হয়ে স্থানীয়দের যেতে হয় হাটবাজারে। চলাচলে চরম দুর্ভোগে পড়েছে মোরেলগঞ্জ  দুই শতাধিক পরিবার। এমনকি এসব পানি পার হয়ে স্কুলে যেতে হয় কোমলমতি শিশুদের।

সোমবার  (০৭ আগষ্ট ) সকাল থেকে মোরেলগঞ্জ মুষলধরে বৃষ্টি হওয়ায় পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তা-ঘাট  জলাবদ্ধ হয়ে পড়ে।

মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের টাউন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ক্লাস নবম শ্রেণীতে পড়া ছাত্র মোঃ ইমরান শেখ জানান, অতিবৃষ্টির ফলে বিরাজ করছে প্রতিকূল আবহাওয়া। সারাদিন অতিবৃষ্টির ফলে গৃহবন্দী হয়ে পড়েছেন স্থানিয়রা। এদিকে বৃষ্টির সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে নদ-নদী খাল-বিলের পানির উচ্চতাও। পরিমাপ করে দেখা গেছে গত ৪ দিনে স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। গবাদি পশুর বিচরন স্থান পানির নিচে তলিয়ে জাওয়ার কারনে এবং অতিবৃষ্টির ফলে গবাদি পশুর খাদ্য শংকট দেখা দিয়েছে। এছাড়াও  এলাকার ক্ষুদ্র মাছ খামারিরা একাধারে প্রচুর বৃষ্টি  হওয়ায়  খামারের বেরি বাধ ধসে পড়েছে। ফলে আতঙ্কের মধ্যে রয়েছে মাছ খামারিরা।

পল্লীমঙ্গল বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম দৈনিক গণমানুষের আওয়াজ প্রতিনিধিকে জানান, টানা ৭দিন ঘন বৃষ্টি হওয়ার কারণে সন্ন্যাসী থেকে পল্লিমঙ্গলের প্রায় ৬ কিঃমি বেরিবাদ রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। হাটু সমান কাদা হওয়ায় বিপাকে পড়েছে ঐ অঞ্চলের সাধারণ মানুষ।

পুটিখালি ইউনিয়নের মোঃ রেদওয়ান বলেন, মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিতে এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে এলাকার অধিকাংশ ঘরবাড়িতে পানি উঠে গেছে। এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় মানুষজনের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। মসজিদগামী ধর্মপ্রাণ মুসল্লী, শিক্ষার্থী, বয়স্ক ও শিশুদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ভারি বর্ষণে মোরেলগঞ্জ উত্তর-সুতালড়ী এলাকায়  প্রায় ৫/৬ শত ফুট রাস্তা হাঁটুপানিতে ডুবে আছে। টানা আরো কয়েক দিন বৃষ্টি হলে এলাকার বাড়িঘরও পানির নিচে চলে যাবে বলে জানায় এলাকার বাসিন্দারা। ইতোমধ্যে বেশ কিছু বাড়িঘরের আঙিনায় পানি প্রবেশ করেছে লোকজনকে হাঁটুপানি মাড়িয়ে স্কুল, কলেজ,  মসজিদ ও হাটবাজারে যেতে হচ্ছে।

১০৯ নং উত্তর সুতালড়ী প্রাথমিক বিদ্যালয়ের গেলে দেখা যায় ইস্কুলে শিক্ষকরা উপস্থিত থাকলেও নেই ছাত্র-ছাত্রী।  হাতে গোনা ২/৪ জন উপস্থিত হলেও তাদের ইস্কুল ব্যাগ, বই-খাতা ভিজি গেছে। এর কারন হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস খানম প্রতিবেদককে বলেন, আমাদের বিদ্যালয় আসার রাস্তাটি বর্তমানে ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে, ছাত্র-ছাত্রী বিদ্যালয় আসলে সাথে অতিরিক্ত জামা-কাপড় নিয়ে আসতে হয়। বলতে পারেন এটা আমাদের ২য় সংসার কারন যে জামা-কাপড়,বোরকা পরে বিদ্যালয় আসি ঐ পোষাক পরে ক্লাস নেওয়ার মত অবস্থা থাকে না তাই ছাত্র-ছাত্রীদের মত আমরা ও অতিরিক্ত পোষাক নিয়ে আসি বিদ্যালয়।

মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির মোল্লা বলেন, স্থানীয় লোকজনের দুর্ভোগ লাঘবের স্বার্থেই দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে। পরিকল্পনা নিয়ে ওই এলাকায় উন্নয়ন কাজ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ