আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সুনামগঞ্জে বন্যার্ত মানুষের পাশে ‘হাত বাড়িয়ে দাও’ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি:

স্মরণকালের ভয়াবহ বন্যায় পানিতে ভাসছে সিলেট এর কয়েকটি অঞ্চল। বসতঘর, ফসলের জমি থেকে শুরু করে ডুবে গেছে রাস্তা-ঘাট। এই পরিস্থিতিতে সুনামগঞ্জের তাহিরপুরে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ‘হাত বাড়িয়ে দাও’ ফাউন্ডেশন।

গত ২৩ জুন থেকে ২৬ জুন পর্যন্ত সংগঠন এর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় নৌকা নিয়ে ঘুরে ঘুরে খাবার পৌঁছে দিয়েছে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।

মাথায়-কাঁধে খাবার এর বস্তুা নিয়ে ছুটে গেছে পানিবন্দী মানুষের ঘরে। হাঁটু পানি, কোমর পানিতে ঝুঁকি নিয়ে নেমে বানভাসি মানুষের জন্য কাজ করে গেছে।

সংগঠনটির সেক্রেটারি আকাশ ভুইয়ার সার্বিক তত্ত্বাবধায়নে ‘ছায়াতল বাংলাদেশ’ (এনজিও) কর্মীদের সহযোগিতায় ত্রাণ বিতরণ কর্মসূচী পরিচালনা করা হয়।

তিনি জানান, প্রায় ৫০০ পরিবারের কাছে খাবার পৌঁছে দিয়েছে ‘হাত বাড়িয়ে দাও’ ফাউন্ডেশন এর কর্মীরা।

ত্রাণ সামগ্রী হিসেবে ছিলো চাল, ডাল, তেল, আলু, বিস্কুট, শুকনো খাবার, শিশুখাদ্য, ঔষধ ও পানিসহ নিত্য প্রয়োজনীয় খাবার। এছাড়া বানভাসি নারীদের জন্য স্যানেটারি ন্যাপকিন দেওয়া হয়।

২০২১ সালের ডিসেম্বরে ‘হাত বাড়িয়ে দাও’ ফাউন্ডেশন এর যাত্রা শুরু হয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরণের মধ্য দিয়ে। সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকা প্রবাসী জান্নাতুন নাঈম।

প্রতিষ্ঠার পর থেকে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে এ সংগঠন এর স্বেচ্ছাসেবীরা। উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হলো- ‘গত শীতে দুইশত দুস্থ ও পথশিশুদের মধ্যে কম্বল বিতরণ’ ‘এতিম, দুস্থ ও

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে দুইশত শীতবস্ত্র বিতরণ’ ‘ছায়াতল বাংলাদেশ’ (এনজিও) সংগঠনের প্রায় দুইশত পথশিশুকে স্কুলের নতুন পোশাক প্রদান ও ঈদ উল ফিতর উপলক্ষ্যে দুইশত নতুন পোশাক প্রদান’ ‘এতিম ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ’ ‘পবিত্র রমজান মাসে দুইশত এতিম ও

সুবিধাবঞ্চিত পথশিশু এবং দুইশত রিক্সাচালকদের মাঝে ইফতার বিতরণ’ ‘মিরপুরের একটি বৃদ্ধনিবাস ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য বিতরণ’

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকান প্রবাসী জান্নাতুন নাঈম জানান, “আমি যেহেতু বিদেশে থাকি তাই আমার প্রানের বাংলাদেশের মানুষের জন্য সব সময়ই মন কাঁদে।

সুদূর আমেরিকা থেকে তাই দেশের বিপদে আপদে সাহায্যের হাত বাড়িয়ে দেই। আমার এই দাতব্য কাজে সাহায্য করছে আমার তিনজন ভালোলাগার মানুষ যাদের সাহায্য ছাড়া আমি এই কাজ এগিয়ে নিয়ে যেতে পারতাম না।

আকাশ ভুঁইয়া, সোমা তাহেরা চৌধুরী এবং শায়লা শারমিন যারা হচ্ছে মানবতার ফেরিওয়ালা। এই সংগঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এদেরকে আমি পাশে পাই সংগঠনের যেকোন কাজে। সিলেটের বন্যার সময় সামান্য কিছু করতে পারলাম এতো দূর থেকে এটাই আমার মানসিক শান্তি। যতোদিন বেঁচে থাকবো দেশের মানুষের বিপদে আপদে পাশে থাকবো এটাই হবে ‘হাত বাড়িয়ে দাও’ ফাউন্ডেশন এর দৃপ্ত অঙ্গীকার।

‘হাত বাড়িয়ে দাও’ ফাউন্ডেশনের সহ সভাপতি সোমা তাহেরা চৌধুরী জানান, জান্নাতুন নাঈম আপুর সাথে নানাবিধ মানবিক কাজে অংশগ্রহণ করতে পেরে বেশ ভালো লাগছে।

বিশেষ করে সুনামগঞ্জের তাহিরপুরের মতো প্রত্যন্ত অঞ্চলের বন্যার্ত মানুষের কাছে খাবার ও পানি পৌঁছে দিতে পেরে আমরা সত্যি আনন্দিত। মানবতার পথে আমাদের অগ্রযাত্রা অব্যহত থাকবে বলেই আশা রাখছি।

এছাড়া সংগঠনটির জয়েন্ট সেক্রেটারি শায়লা শারমিন তার অনুভূতি প্রকাশ করে বলেন, অল্প পরিসরে হলেও বন্যার্তদের মাঝে হাত বাড়িয়ে দাও যে উদ্যোগ নিয়েছে তা সত্যি প্রসংশার বিষয়।

আর আমি ‘হাত বাড়িয়ে দাও’ এর মাধ্যমে বন্যার্তদের কিছু সহযোগিতা করতে পেরেছি এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। আমি এবং আমরা যেন মানুষের পাশে থাকতে পারি এই দোয়া করবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ