কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ এবং এজাহার জমা দিয়েও প্রতিকার না পেয়ে বুধবার ২১ সেপ্টেম্বর সকাল ১১ টায় সংবাদ সম্মেলন করেছেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ সম্পাদক নওরীন রহমান ।
সংবাদ সম্মেলনে তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ সহ দোষীদের গ্রেফতার ও বিচারের দাবী জানিয়েছেন ।
লিখিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার জীবন আজ বিপন্নের পথে। শুধুমাত্র ছাত্রলীগকে ভালোবেসে এবং ছাত্রলীগের রাজনীতি করতে যেযে আমি নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি ।
বাংলাদেশ ছাত্রলীগের আদর্শ বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে আমি বর্তমান কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজ শেখ চ্যালেঞ্জের হাত ধরে কুষ্টিয়া জেলা ছাত্রলীগে সাধারন কর্মি হিসেবে কাজ করা শুরু করি ।
তখন থেকে তার বাসায় আমাকে বিভিন্ন কারনে ডাকতো । পরবর্তিতে একদিন তার সাথে দল করতে যে কোন শর্তে রাজি হতে বলে । আমি তার প্রস্তাব এড়িয়ে যায় ।
কিন্তু আমার এক দাদার সাথে একটি পারসোনাল টি-শার্ট পরা ছবি চ্যালেঞ্জ কোনভাবে হাতে পাই এবং বাসায় ডেকে ঐ ছবি দেখিয়ে ব্লাকমেইল করে কুপ্রস্তাব দেয় ।
আমি তাঁর প্রস্তাবে রাজি না হলে ওই ছবি ভাইরাল করার ভয় দেখায় ! বাট আমি ভয় পেয়ে তাকে খারাপ মানুষ বলে চলে আসি এবং নিজেকে একা রাখার চেষ্টা করি ।
এই অপমানের প্রতিশোধ নিতে চ্যালেঞ্জ তার ছোট ভাইদেরকে ঐ ছবি এবং আমার আরও কিছু এডিট করা ছবি ভুয়া আইডি খুলে বাজে ভাষায় ক্যাপশন দিয়ে ফেসবুকে প্রচার করে ।
রাস্তা-ঘাটে দেখা হলেই চ্যালেঞ্জের সহযোগিরা আজেবাজে কথাবার্তাসহ আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে । দিনদিন এর মাত্রা বেড়ে যাওয়ায় আমি কোন উপায়য়ান্ত না পেয়ে গত ১৯ সেপ্টেম্ব কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দিই ।
কিন্তু থানায় অভিযোগ দেয়ার তিন দিন অতিবাহিত হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি । উল্টো চ্যালেঞ্জসহ তার সহযোগিরা আমাকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে ।
এমনকি তারপর থেকে বিভিন্ন ফেসবুক আইডি থেকে আমার নামে আরো বেশি বেশি আজেবাজে কথা লিখে পোস্ট করা হচ্ছে । আমি বারবার পুলিশকে জানালেও কোন প্রতিকার পাচ্ছিনা ।
উপস্থিত সংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমার মানহানি করে আমার জীবন নষ্ট করে দিয়েছ । আর এই সব কিছুর জন্য দায়ী মানুষরুপী মুখোশধারী ক্রিমিনাল চ্যালেঞ্জ ও তার সহযোগীরা !
আপনারা জাতির বিবেক। তাই শেষ ভরসাস্থল হিসেবে আপনাদের কাছে এসেছি । আপনাদের সহযোগিতা না পেলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোন পথ নেই ।
আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা, আইজিপিসহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি । যাতে আমি স্বাভাবিক ভাবে জীবন-যাপন করতে পারি ।
তিনি আরো বলেন, আমি গতকাল এসপি আফিসে গিয়েছিলাম, তিনি অফিসে ছিলেন না ।
আমি এই বিষয়টা জেলা নেতাদের জানিয়েছি, তারা এর কোন পদক্ষেপ নিচ্ছে না । তারা শুধু আমাকে আশ্বাস দিচ্ছেন যে, হ্যাঁ তোমার ব্যবস্থা আমরা করবো ।
তিনি আরো বলেন, আমি যে আমার নিজ বাসায়ও থাকতে পারছি না । তারা বিভিন্ন স্থানে তাদের ছেলেপেলে সেট করে রেখেছে , আমি কখন কোথায় যাচ্ছি । রাস্তার মাঝে আমাকে হামলা করার জন্য ।
তিনি বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি । আমার এটার যদি কেউ কোন প্রতিকার না করে, তাহলে আমার আতœহত্যা করা ছাড়া কোন পথ থাকবে না । আমি যদি আতœহত্যা করি তার জন্য পুলিশ প্রশাসন, জেলার নেতা নেতৃবিন্দু সবাই দায়ী থাকবে ।
উল্লেখ্য ভুক্তভোগী ছাত্রলীগ নেত্রী কুষ্টিয়া মডেল থানায় গত ১৯ সেপ্টেম্বর সোমবার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দেন এবং মঙ্গলবার ২০ সেপ্টেম্বর জেলা ছাত্রলীগের ৬ নেতা কর্মির বিরুদ্ধে এজাহার জমা দেন ।