ঝালকাঠি প্রতিনিধি, ইমাম হোসেন :
ঝালকাঠির সুগন্ধা নদীতে গত ২৪ ডিসেম্বর গভীর রাতে অভিযান-১০ লঞ্চে ঘটে যাওয়া অগ্নিকান্ডের ঘটনায় (নৌ-দূর্ঘটনা) একই পরিবারের ৪জন নিখোঁজ হয়।
নিখোজ হওয়ায় ব্যক্তিদের স্বজন ঢাকার ডেমরা এলাকার বাসিন্দা মনির হোসেন বাদী হয়ে গত ২৭ ডিসেম্বর ঝালকাঠি সদর থানায় লঞ্চমালিক হামজালাল শেখ সহ ৮জন নামধারী ও অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলায় মৃত্যুর অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।
উক্ত মামলায় গতকাল ১০ ফেব্রয়ারী ২০২২ বৃহস্পতিবার ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানী অনুষ্ঠিত হয়এবং শুনানী শেষে একই দিন বিকালে মামলার পরবর্তি আদেশের জন্য সময় ধার্য রেখেছেন ।
মামলার শুনানীতে লঞ্চ মালিক হামজালাল শেখ সহ আসামীরা কেউ ঝালকাঠি আদালতে উপস্থিত না থাকলেও আসামীদের পক্ষে জেলার সিনিয়র আইনজীবী জি কে মোস্তাফিজুর রহমান তাদের জামিন আবেদন সহ মামলার কার্যক্রম স্থগিতের জন্যও আদালতে আবেদন করেন।
একই সাথে আইনজীবী মোস্তাফিজুর রহমান আদালতের জামিন শুনানী চলাকালীন সময় বলেন, একই অপরাধের মামলা দেশের বিভিন্ন আদালতে চলতে পারেনা।
এছাড়া মামলাটি নৌ-অপরাধ আইনে হওয়ায় কেবলমাত্র সেখানেই বিচারিক কার্যক্রম চলার আইনগত বিধান রয়েছে।
ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানী শেষে আদালতের পূর্ব ধার্যকৃত সময় মোতাবেক বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিঞ্জ বিচারক এ এইচ এম ইমরানুর রহমান তার আদেশে আসামিদের জামিন নামঞ্জুর করে মামলাটি নৌ আপরাধ আইনে হওয়ায় মামলাটি নৌ আদালতে প্রেরণের আদেশ দেন বলে জানাযায়।
উল্লেখ্য ঝালকাঠির সুগন্ধা নদীতে গত ২৪ ডিসেম্বর গভীর রাতে অভিযান-১০ নামে বরগুনাগামী লঞ্চে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ হয়ে ৪৬ জনের প্রাণহানী হয়। এখনও নিখোঁজ রয়েছে প্রায় অর্ধশত মানুষ।
এর আগেও বরগুনার আদালত থেকে একই অভিযোগের মামলায় অভিযান-১০ লঞ্চে লঞ্চর মালিক সহ আসামীরা জামিন পেয়েছে বলে জানাগেছে।