প্রিয় সাংবাদিক ভাইয়েরা
আমি মোঃ তানভীর রক্সি, পিতা- মোঃ দাউদ হোসেন, গ্রাম-ছাতিয়ানতলা, উপজেলা-যশোর সদর, জেলা-যশোর। আমার আমন্ত্রণে আপনারা এখানে এসেছেন এজন্য প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
প্রিয় ভাইয়েরা,আপনারা জানানে, গত ১. ফেব্রুয়ারি যশোর কোতোয়ালী মডেল থানায় আমার নামে একটি মিথ্যা হয়রানিমূলক মামলা করা হয়েছে।
মূলত আমাদের রাজনৈতিক প্রতিপক্ষরা সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হয়ে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। যার অংশ হিসেবেই এই মামলা করানো হয়েছে। মামলায় যে ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, তার সাথে বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের সাথে আমার কোন সম্পর্ক নেই।
যে মোবাইল নম্বরে বিকাশ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে সেই নম্বরটিও আমার নয়। শুধু তাই নয়, ওই মোবাইল নম্বরের মালিকের সাথেও আমার কোন সম্পর্ক নেই।
প্রিয় সাংবাদিক বন্ধুরা,প্রকৃত ঘটনা হচ্ছে, গত ৩১ জানুয়ারি আমাকে আমার স্কুল শিক্ষিকা লতিফা খাতুন মোবাইল ফোন করেন। তিনি জানান, গত ৩০ জানুয়ারি কয়েকজন দৃর্বৃত্ত তার বাড়ি থেকে কোরআন শরীফ পড়ানো অবস্থায় মোঃ শাকিল আহমেদ, পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং -তোলাপাড়া,
বাশবাড়িয়া, উপজেলা-সিংড়া, জেলা-নাটোর, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাকে উদ্ধার করতে ম্যাডাম আমার কাছে সহযোগিতা চান। পরে আমি বিষয়টি নিয়ে খোঁজ-খবর নিতে শুরু করি। ৩১ জানুয়ারি সন্ধ্যায় অপহৃত মোঃ শাকিল আহমেদের সন্ধ্যান পাই।
যারা তাকে তুলে নিয়ে আসে, তাদের আমি আমার অফিসে আসতে বলি। সন্ধ্যান পাওয়ার বিষয়টি আমি ফোনে আমার স্কুল শিক্ষিকা লতিফা খাতুন ও মোঃ শাকিল আহমেদের পরিবারের সদস্যদের জানাই।প্রিয় সাংবাদিক বন্ধুরা, এরপরই মূলত শুরু হয় ষড়যন্ত্র।
গত ৫ জানুয়ারি চুড়ামনকাটির জনগণ সন্ত্রাস থেকে মুক্ত হতে বিপুল ভোটে নৌকার প্রার্থীকে জয়ী করেন। সেই নির্বাচনে পরাজিতরা এই ঘটনাটিকে পুজি করে ষড়যন্ত্র শুরু করে। তারা বিষয়টিকে ভিন্নভাবে দেখিয়ে অর্থ ব্যয় করে অপহরনের সাথে আমাকে জড়িয়ে দেয়।
৩১ জানুয়ারি রাত ১০টার দিকে সাজিয়ালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমাকে ফোন করে বলেন, বিষয়টি নিয়ে ওসি স্যার আপনার সাথে কথা বলতে চান। আমি স্বশরীরে থানায় উপস্থিত হই।
তখন আমাকে হয়রানিমূলকভাবে আটক করার পাশাপাশি আমার নামে মিথ্যা মামলা দেয়া হয়।প্রিয় বন্ধুরা,আমি যদি এই অপহরণের সাথে জড়িত থাকতাম তাহলে নিশ্চয় থানায় নিজে হাজির হতাম না। আমি সরল বিশ্বাসে ম্যাডামের কথায় তাকে উদ্ধারের জন্য কাজ করি। কিন্তু সেই ঘটনাটির মূল আসামি বানিয়ে আমাকে হয়রানি করা হয়েছে।
এতে আমার ব্যাপকভাবে সুনাম ক্ষুন্ন হয়েছে। আমার পিতা নবনির্বাচিত চেয়ারম্যান ও তার পরিবারকে বিতর্কিত করতেই এই অপতৎপরতা বলে আমি মনে করি। এমন পরিস্থিতিতে আমার নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার ও তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রের সাথে জড়িতদের খুজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ৪ নংওয়ার্ড যুবলীগের সভাপতি সোহাগ হোসেন ৪ নং ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলাম চুড়ামনকাটি বাজার কমিটির সদস্য মিলন কর্মকার চুড়ামনকাটি ইউনিয়ন যুবলীগের কর্মী হাদিসুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি