আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

ডি আই ইউ তে জনসংযোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোকাব্বির আলম সানি, নিজস্ব প্রতিবেদক :

জনসংযোগ পেশা ও এর ভবিষ্যৎ করণীয় শীর্ষক এক সেমিনার আজ সোমবার (২৪ জানুয়ারি) আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর আমিনুল ইসলাম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

সেমিনার পরিচালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপদেষ্টা এবং গ্লোবাল মিডিয়া এডুকেশন কাউন্সিলেল সেক্রেটারি অধ্যাপক উজ্জল কে চৌধুরী।

সেমিনারে উপস্থিত ছিলেন মিডিয়া ল্যাবের ডেপুটি পরিচালক শেখ মো. আব্দুর রাজ্জাক, উর্ধ্বতন সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আনোয়ার হাবিব কাজল, উর্ধ্বতন সহকারি পরিচালক আমেনা হাসান, সহকারি পরিচালক (গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন) মো. হাফিজুর রহমনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সেমিনারে অধ্যাপক উজ্জল কে চৌধুরী বলেন, পাবলিক রিলেশন বা জনসংযোগ ধারনা আর আগের মতো নেই। সারা পৃথিবীতে প্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে জনসংযোগ ধারনা আমূল পাল্টে গেছে। সুতরাং গতানুগতিক ধারায় চিন্তা করলে জনসংযোগ পেশায় সাফল্য আসবে না।

জনসংযোগ পেশায় যারা জড়িত তাদেরকে সময়পোযোগী চিন্তাভাবনা করার আহ্বান জানান তিনি।
অধ্যাপক উজ্জল কে চৌধুরী বলেন, জনসংযোগ পেশার প্রধান দায়িত্ব হচ্ছে বিশ্বাস অর্জন করা।

শুধু বিজ্ঞাপন দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করা যায় না। এজন্য মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হয় এবং সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ