আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ভ্রমণকন্যার নতুন প্রকল্পের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদকঃ

আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ট্রাভেলেটস অফ বাংলাদেশ-ভ্রমণকন্যার নতুন প্রজেক্ট ‘জেন্ডার ইক্যুইটি এন্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম’ যাত্রা শুরু করেছে। এটি ভ্রমণকন্যার অন্যতম সামাজিক সচেতনতামূলক কার্যক্রম প্রকল্প।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে তাদের প্রকল্প নারীর চোখে বাংলাদেশের বর্ধিত কার্যক্রম হিসেবে এটির যাত্রা শুরু হয়। সংগঠনটির ফেসবুক পেইজ থেকে অনুষ্ঠানটি সরাসরি লাইভ সম্প্রচারিত হয়।

অনলাইন প্ল্যাটফর্মে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক। একইসাথে ৬৪ জেলার শিক্ষা অফিসার ও ১৬ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ যুক্ত ছিলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সম্মতিক্রমে জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরিচিতি পর্বে উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রধান অতিথি, বিশেষ অতিথি, জেলা শিক্ষা অফিসারবৃন্দ, ভ্রমণকন্যার প্রতিষ্ঠাতাদ্বয়, উপদেষ্টা ও বিভাগীয় ভলান্টিয়ার প্রধানদের পরিচয় করিয়ে দেয়া হয়।

এরপর প্রতিষ্ঠানটির যৌথ প্রতিষ্ঠাতা ডাঃ মানসী সাহা এবং ডাঃ সাকিয়া হক বিদ্যালয় কর্মসূচিতে যে সকল বিষয় বাচ্চাদের সাথে আলোচনা হবে তার মডিউল নিয়ে সকলের উদ্দেশ্যে বিস্তারিত আলোকপাত করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক। শিক্ষামন্ত্রী তার বক্তব্যে ট্রাভেলেটস অফ বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। একইসাথে তিনি শিক্ষা অধিদপ্তর, সকল জেলা শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে ট্রাভেলেটসের এই চমৎকার কার্যক্রমে সার্বিক সহায়তা আহ্বান জানান।

প্রতিষ্ঠানটির অন্যতম উপদেষ্টা জনাব জালাল আহমেদের শুভেচ্ছা বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্ব শুরু হয়৷ প্রায় ২ ঘন্টার এই আয়োজনে সবার আন্তরিকতা ও প্রশংসনীয় কর্মযজ্ঞের খেতাব নিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।

প্রতিষ্ঠানটির যৌথ প্রতিষ্ঠাতা ডাঃ মানসী সাহা এবং ডাঃ সাকিয়া হক জানান, ‘আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা জেন্ডার ইক্যুইটি এন্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম-এর কর্মসূচি শুরু করবো। এরপর করোনা পরবর্তীকালীন কার্যক্রমসমূহ বিদ্যালয় খোলার পর শুরু হবে।’

সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে বাংলাদেশের ২৩ হাজারেরও বেশি সংখ্যক স্কুলগামী মেয়েদের সাথে ওয়ার্কশপ করা হয়েছে। বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ, প্রজনন স্বাস্থ্য সুরক্ষা, আত্মরক্ষা কৌশল এবং খাদ্য-পুষ্টির মত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা দেয়া হয়েছে।

এবারের বর্ধিত কার্যক্রমে বাল্যবিবাহ, মাদক, সড়ক নিরাপত্তার বিষয়গুলো যুক্ত করা হয়েছে। প্রকল্পটি পাঁচ বছরব্যাপী কর্মসূচি পরিচালনা করবে। এর আওতায় সারা দেশে প্রায় ৫০০টি বিদ্যালয়ে আড়াই লাখ শিক্ষার্থীকে গুরুত্বপূর্ণ বিষয়সমূহে জানানো হবে।

সংগঠনটি যাত্রার শুরু থেকেই দেশব্যাপী ব্যাপক সাড়া ও প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে। কাজের স্বীকৃতি হিসাবে দেশে-বিদেশে বিশেষভাবে পুরষ্কৃত হয়েছে৷ তন্মধ্যে অন্যতম ‘জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড ২০১৮’, ‘Zafigo অ্যাওয়ার্ড-২০১৮ (Malaysia)’, ‘Youth Excellence Award-2019’, ‘The Diana Award-2020’, ‘ভোরের কাগজ নারী সম্মাননা অ্যাওয়ার্ড’, ‘Zonta Centennial Recognition Award’ “Acumen Fellowship Award 2021″।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ