বরগুনা পাথরঘাটা প্রতিনিধি , তাওহীদুল ইসলাম :
বাউফলে সেই অচেতন অবস্থায় উদ্ধার করা কিশোরীর পরিবারের সন্ধান পাওয়া গেছে।
এব্যাপারে বাউফল থানার এসআই আশিকুর রহমান জানান, শুক্রবার রাত ৯টার দিকে অচেতন অবস্থায় কিশোরীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। এবং সাথে সাথে পরিবারের সন্ধান চলালে কিশোরীর পরিবারের সন্ধান পেয়ে তাদের খবর দিলে একই রাত সাড়ে ১১টার দিকে কিশোরীর নানা, নানী, মামা আসেন। তখন কিশোরী মেয়েটি মোটামুটি সুস্থ হন।
এসময় মেয়ের নানা-নানী বলেন, আজ থেকে বছর খানের আগে মেয়েটির মা মারা যায় সেই থেকে মেয়েটির বাবা ঢাকা গিয়ে গাড়ির হেলপার হিসেবে চাকরি করেন। আর মেয়েটিকে ও তার একটি ছোট ভাই আল-আমিন কে সেই থেকে আমাদের বাড়িতে (নানা-নানীর বাড়ি) রেখে পড়ালেখা করাচ্ছি। ওর বাবা মাসে মাসে ২ হাজার টাকা দেয় ওদের খরচের জন্য। ঘটনার দিন এ মাসে ওর বাবা খরচের কোনও টাকা না দিলে ওদের একটু রাগারাগি করলে মেয়েটি রেগে গিয়ে ঘুমের ঔষধ কিনে খায় এবং ঘর থেকে বেড়িয়ে কোথায় যেন চলে যায়। খোজাখুজির এক পর্যায় আপনাদের খবর পেয়ে চলে আসি।
আরও জানান, ওই কিশোরী মেয়ের নানার নাম জাহাঙ্গীর ব্যাপারী। কালাইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডভুক্ত শিমুলবাগ গ্রামের বাসিন্দা। চেকআপের পরে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন যে সে ঘুমের ঔষধ খেয়ে অচেতন হয়। পরে পরিবারের হাতে কিশোরীকে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য:: গত শুক্রবার (২৭ আগষ্ট ) বিকেল ৫টার দিকে একটি অটোগাড়িতে করে আসা মেয়েটি নুরজাহান গার্ডেন সংলগ্ন খোকন মিস্ত্রির ঘরের সম্মুখে রাস্তার উপর অচেতন হয়ে পরে। এসময় স্থানীয়রা দেখে মেয়েটিকে পাশের খোকন মিস্ত্রির ঘরে নিয়ে শোয়াইলে মেয়েটির জ্ঞান ফিরে। তখন স্থানীয়রা জিজ্ঞাসা করলে মেয়েটি তার নাম তিসা আক্তার (১৪), বাবার নাম টিপু সুলতান ও তার ভাইয়ের নাম আল আমিন বলে পুনরায় অজ্ঞান হয়ে পরেন।
স্থানীয়রা এব্যাপারে স্থানীয় মেম্বার আলতাফ হোসেন তুহিনকে জানালে তিনি সাংবাদিক এম জাফরান হারুনকে জানান এবং দ্রুত ঘটনাস্থলে এসে দেখে ততক্ষণাত থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে রাত ৯টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের নুরজাহান গার্ডেন সংলগ্ন খোকন মিস্ত্রির ঘর থেকে ওই কিশোরীকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।